Web Analytics
আন্তর্জাতিক জলবায়ু প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে তুরস্কের আন্তালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। আয়োজকেরা এটিকে ‘ইমপ্লিমেন্টেশন কপ’ বা বাস্তবায়নের সম্মেলন হিসেবে অভিহিত করেছেন। সোমবার উদ্বোধনী ভাষণে কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম প্রাক-শিল্পযুগের তুলনায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের আহ্বান জানান।

কুরুম বলেন, খরা, বন্যা ও তীব্র তাপপ্রবাহ বিশ্ব অর্থনীতি, খাদ্যনিরাপত্তা এবং জনস্বাস্থ্যে গভীর প্রভাব ফেলছে। উদ্বোধনী দিনে প্রকাশিত বিশ্ব আবহাওয়া সংস্থার ২০২৬ সালের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, রেকর্ড সংরক্ষণের ইতিহাসে গত ১২ বছর ছিল সবচেয়ে উষ্ণ এবং শেষ চার বছর সর্বোচ্চ উষ্ণতার শীর্ষে। তিনি ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার ‘৩৫ বাই ৩৫’ লক্ষ্যও ঘোষণা করেন।

প্রথম দিনের আলোচনায় খাদ্যনিরাপত্তা, টেকসই কৃষি ও জনস্বাস্থ্য গুরুত্ব পায়। কপ-৩১ প্রেসিডেন্সি, ডব্লিউএইচও ও তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে আন্তালিয়া ইনিশিয়েটিভ ফর রেজিলিয়েন্ট হেলথ সিস্টেমস চালু করেছে। দুই সপ্তাহের সম্মেলনে ব্লু জোনে কূটনৈতিক আলোচনা এবং গ্রিন জোনে বিভিন্ন অংশীজনের উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন চলবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।