Web Analytics
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) তাদের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। বুধবার সকালে পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে তিনি অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘আধিপত্যবাদবিরোধী জাতীয় দীক্ষা-আজাদী’র ঘোষণাও দেন। দেশ ও প্রবাস থেকে www.jogdaanbd.org ওয়েবসাইটের মাধ্যমে জাগপা ও আজাদীতে যোগদান করা যাবে।

রাশেদ প্রধান বলেন, মজলুম জননেতা শফিউল আলম প্রধানের হাতে গড়া জাগপা ৪৬ বছর ধরে দেশ ও মজলুম মানুষের পক্ষে কাজ করছে। জাতীয় নির্বাচনের পর সংগঠন সম্প্রসারণের লক্ষ্যে এই সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজনে আজাদীর প্রতিষ্ঠা করা হয়েছে।

অনুষ্ঠানে রাশেদ প্রধান পাঁচজন আঞ্চলিক দায়িত্বশীলের নাম ঘোষণা করেন, যারা ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও প্রবাসী বিভাগে এই কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।