ছাত্রদল নেতা নাছির উদ্দিন নাছির বলেছেন, "গত ১৭ বছর যারা ফ্যাসিবাদ কায়েম করেছে কুমিল্লার মুরাদনগরে তারা এখনো বহাল তবিয়তে রয়েছে। তারা প্রকাশ্যেই এলাকায় ঘুরাঘুরি করছে।" মুরাদনগরে থানা ভাঙচুর এবং ছাত্র সমন্বয়কের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় কারাবন্দি মুরাদনগর ছাত্রদলের নেতা নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে দেখতে এসেছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এসময় তিনি বলেন, পুরো বাংলাদেশে ইতিবাচক রাজনীতি থাকলেও কুমিল্লার মুরাদনগরে ইতিবাচক রাজনীতি নেই। উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দমতো মুরাদনগরকে পরিচালনা করছেন। মুরাদনগরে ফ্যাসিবাদ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জেলখানায় না থাকলেও বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ জন নেতাকর্মীকে জেলে রাখা হয়েছে। আমি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ১৩ নেতাকর্মীকে মুক্তির দাবি জানাই। এছাড়া মুরাদনগর থানার ওসির প্রত্যাহার দাবি করেন তিনি।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।