Web Analytics
আসন্ন ইহুদি উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে দখলকৃত পশ্চিম তীরজুড়ে সামরিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী। সামাজিকমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, হঠাৎ উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার অনুশীলনই এ মহড়ার উদ্দেশ্য এবং এটি পুরো অঞ্চলজুড়ে চলবে।

ইসরাইলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, মহড়াটি আগে থেকেই পরিকল্পিত ছিল। কোনো সক্রিয় নিরাপত্তাজনিত কারণের প্রেক্ষিতে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে না বলেও তারা জানিয়েছে। তাই মহড়া নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ ঘোষণার প্রেক্ষাপটে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা সম্প্রতি বেড়েছে বলে সূত্রে বলা হয়েছে। একই সঙ্গে সূত্রটি জানিয়েছে, এসব ঘটনায় বসতি স্থাপনকারীদের সঙ্গে ইসরাইলি সেনাবাহিনীও যোগ দিচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।