Web Analytics
সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে বাস্তবায়নের লক্ষ্যে রোববার বেলা ১১টায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এতে সভাপতিত্ব করেন।

বৈঠকে জানানো হয়, ৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশ হবে। এরপর খুলনা ও যশোর হয়ে কুষ্টিয়ায় সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ।

এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-চাঁদাবাজি-দখলদারি প্রতিরোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবি জানানো হবে। বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা লংমার্চে নেতৃত্ব দেবেন। দায়িত্বশীলদের প্রস্তুতিসভা, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং স্থানীয় নেতাদের নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।