Web Analytics
ওমানের মুসান্দাম এক্সক্লেভের কাছে অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার এমভি কেপ দাওয়ে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, হামলার পর জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন লাগে। ওমানের একটি যুদ্ধজাহাজ বাকি ২৭ নাবিককে উদ্ধার করে চিকিৎসাসেবা দিয়েছে।

ঘटनাটি মুসান্দাম থেকে ৪ দশমিক ৬ কিলোমিটার দূরে ঘটে। সংযুক্ত আরব আমিরাতের সীমান্তসংলগ্ন মুসান্দাম ওমানের একটি বিচ্ছিন্ন ভূখণ্ড। মাসকাটে ভারতীয় দূতাবাস জানায়, জাহাজের ২৮ নাবিকের মধ্যে ১৯ জন ভারতীয় ছিলেন এবং তারা নিহত নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। ফরোয়ার্ড সিমেনস ইউনিয়ন নিহত নাবিককে উত্তর প্রদেশের সূরজ যাদব হিসেবে শনাক্ত করেছে।

ইউনিয়নের দাবি, জাহাজটিতে দুটি টর্পেডো আঘাত হানে; একটি ইঞ্জিন কক্ষে এবং অন্যটি নাবিকদের থাকার স্থানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো চিঠিতে তারা ওমান উপসাগর ও হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজের নিরাপত্তা প্রহরার আহ্বান জানিয়েছে। হামলার দায় ইরান বা যুক্তরাষ্ট্র কেউই স্বীকার করেনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।