Web Analytics
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তারা মহান আল্লাহর দরবারে মরহুমের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই শোকবার্তায় খেলাফত মজলিস নেতারা জমির উদ্দিন সরকারের জাতীয় সেবায় অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।