বৈরী আবহাওয়া ও তীব্র ঝড়ো হাওয়ার কারণে ২০ মিনিট বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সাময়িকভাবে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে। বিকেল ৪টা ৫০ মিনিটে আবহাওয়া অনুকূলে আসলে ফেরি চলাচল পুনরায় শুরু হয় এবং বর্তমানে রুটে স্বাভাবিকভাবে নৌযান চলাচল চলছে।
বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম তপু জানান, হঠাৎ বৈরী আবহাওয়া ও ঝড়ের কারণে তীব্র স্রোত ও বড় ঢেউ তৈরি হলে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়। তিনি আরও জানান, বর্তমানে ছোট-বড় ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
স্বল্প সময়ের এই বিঘ্নের পর নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।