Web Analytics
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, উন্নয়নের নামে অর্থ লুটপাটের যুগ শেষ হয়েছে। বুধবার সকালে প্রায় ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নির্মিত লোহাগাড়ার মজিদের পাড়া সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, জনগণের ট্যাক্সের টাকা আর দুর্নীতিবাজদের পকেটে যাবে না এবং প্রকৃত উন্নয়নের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন ঘটানোই এখন লক্ষ্য।

তিনি বলেন, মাত্র তিন মাস আগে নির্বাচিত হলেও সাতকানিয়া-লোহাগাড়ায় ইতিমধ্যে ব্যাপক উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিনের অবহেলিত সড়ক, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। উন্নয়ন যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, বরং সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারে— সেই লক্ষ্যেই কাজ চলছে।

শাহজাহান চৌধুরী আরও জানান, উন্নয়ন প্রকল্পে অনিয়ম, নিম্নমানের কাজ ও কমিশন বাণিজ্য আর সহ্য করা হবে না। এলাকাবাসী নবনির্মিত সড়কের দ্রুত সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করে বর্তমান উন্নয়ন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।