Web Analytics
ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র হামলার পর জারি করা সব ধরনের উড্ডয়ন নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশসীমা এখন সম্পূর্ণ নিরাপদ এবং সব বিমানবন্দর থেকে পুনরায় ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়েছে। সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি জানায়, সংস্থার কর্মকর্তা আবুজার শিরুদি এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে ইসরাইলের অভ্যন্তরে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। সম্ভাব্য পাল্টা হামলা ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ইরান সাময়িকভাবে সব ফ্লাইট বাতিল করে আকাশসীমা বন্ধ করে দেয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় শেষে এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত হওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান তার বিমান চলাচল কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে, যা তেহরানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আস্থার ইঙ্গিত দেয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।