Web Analytics
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান ঢাকা-১৭ আসনে তার বাবার পক্ষে নির্বাচনি গণসংযোগে অংশ নিয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে এই গণসংযোগ শুরু হয়। তিনি গুলশানের বিভিন্ন সড়কে ঘুরে সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।

গণসংযোগ চলাকালে জাইমা রহমান গুলশানের বিভিন্ন অফিস ও ব্যাংকে প্রবেশ করে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে তার বাবার পক্ষে ভোট চান। তিনি নিজেকে তারেক রহমানের কন্যা হিসেবে পরিচয় দিয়ে ভোট প্রার্থনা করেন। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুনও তার সঙ্গে ছিলেন। নিরাপত্তা সদস্যদের উপস্থিতি থাকা সত্ত্বেও জাইমা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মিশে প্রচারণা চালান।

গুলশান-১ সার্কেল পর্যন্ত গণসংযোগ চলাকালে তাকে ঘিরে উৎসুক জনতার ভিড় দেখা যায় এবং অনেকে তার সঙ্গে ছবি তোলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।