Web Analytics
ইরানের আইনপ্রণেতা মাহমুদ নাবাভিয়ান দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির কাছে পারমাণবিক বোমা তৈরির অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পবিত্র নগরী কোমে আয়োজিত একটি সমাবেশে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। তার দাবি, সেখানে উপস্থিত জনতা প্রস্তাবটির প্রতি সমর্থনসূচক প্রতিক্রিয়া দেখিয়েছিল।

ইরানের পারমাণবিক অস্ত্র না তৈরির দীর্ঘদিনের অবস্থান পুনর্বিবেচনার দাবি জানিয়ে কয়েকজন আইনপ্রণেতার বক্তব্যের মধ্যেই নাবাভিয়ানের মন্তব্য সামনে এসেছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একটি ধর্মীয় ফতোয়া জারি করেছিলেন। তেহরানও ধারাবাহিকভাবে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।

গত সেপ্টেম্বরে আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই বলেন, পারমাণবিক অস্ত্র বিষয়ে দেশটি আগের ধর্মীয় নির্দেশনা ও নীতিগত অবস্থানে অটল রয়েছে। তিনি বলেন, ইরানের পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন হয়নি। তবে ভবিষ্যতে কী ঘটবে, তা তারা জানেন না বলেও মন্তব্য করেন তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।