শাপলা স্মৃতি সংসদ ও জামিয়াতুত তারবিয়াহ ২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতৃত্বে সংঘটিত গণআন্দোলনের ইতিহাস যৌথভাবে সংকলনের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর জামিয়াতুত তারবিয়াহে অনুষ্ঠিত দুই প্রতিষ্ঠানের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে ২০১৩ সালের গণআন্দোলনের ঘটনাপ্রবাহ, এর ঐতিহাসিক প্রেক্ষাপট, সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা এবং প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই গণআন্দোলনের ইতিহাস সংরক্ষণই এ উদ্যোগের লক্ষ্য বলে জানানো হয়েছে।
তথ্য-উপাত্ত ও প্রামাণ্য দলিলপত্রের ভিত্তিতে ঘটনাপ্রবাহ লিপিবদ্ধ করার পরিকল্পনা রয়েছে। বৈঠকে শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান ও জামিয়াতুত তারবিয়াহর মহাপরিচালক আল্লামা মামুনুল হকসহ ইতিহাস বিভাগের মুশরিফ মাওলানা মনযুর আহমাদ, মাওলানা মুহিব্বুল্লাহ মাসনুন এবং শাপলা স্মৃতি সংসদের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।