Web Analytics
বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার ও সমমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষর রয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন এবং লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। সিএমপির উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জ এবং ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের পুলিশ সুপার করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে এবং এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনায় বদলি করা হয়েছে। ফেনী, গাইবান্ধা, নওগাঁ, পিবিআই, সিআইডি, সিএমপি ও রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়েও কর্মকর্তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।