Web Analytics
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনি নির্বাচিত হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড জানান, ট্রাম্প তাকে বলেছেন যে তিনি মোজতবার নির্বাচনে ‘খুশি নন’। তবে ট্রাম্প এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এর আগে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা তার অনুমোদন ছাড়া দীর্ঘদিন টিকবেন না। তিনি বলেন, “তাকে আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে, না হলে তিনি বেশিদিন টিকবেন না।”

মোজতবা খামেনির নাম ঘোষণার আগে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য আয়াতুল্লাহ মহসিন হায়দারি আলেকাসির বলেন, দেশের শীর্ষ নেতা এমন একজন হওয়া উচিত যাকে শত্রুরা ঘৃণা করবে, প্রশংসা করবে না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।