Web Analytics
ইরানের জরুরি চিকিৎসা সেবা সংস্থার প্রধান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলি চলমান হামলায় দেশটির স্বাস্থ্যখাতে বড় ক্ষতি হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ২৪ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ স্বাস্থ্য ও খাদ্যসেবা খাতের কর্মীরা রয়েছেন। এছাড়া অন্তত ১১৪ জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে ৭৪ জন ‘ইএমএস ১১৫’ জরুরি সেবাকর্মী, যারা আহতদের সেবা দিতে গিয়ে নিজেরাই আহত হন।

প্রতিবেদন অনুযায়ী, হামলায় ৩৩০টিরও বেশি স্বাস্থ্যসেবা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি উদ্ধারকারী হেলিকপ্টার ধ্বংস হয়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, স্বাস্থ্য খাতে এই ধারাবাহিক হামলা পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলছে।

এই ক্ষয়ক্ষতি ইরানের স্বাস্থ্যসেবা অবকাঠামোকে মারাত্মকভাবে দুর্বল করে দিচ্ছে এবং জরুরি চিকিৎসা সেবায় বড় চাপ সৃষ্টি করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।