Web Analytics
মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি সচল রয়েছে বলে জানিয়েছেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা রামিন কাশেফ-আজার। তিনি ইরানি সংবাদমাধ্যমকে বলেন, বিমানবন্দরটি এখনো ৩০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার দিন ২৩ সেপ্টেম্বর বিমানবন্দরটি থেকে ৬০টি ফ্লাইট সফলভাবে পরিচালিত হয়।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ৮ সেপ্টেম্বর ইরানের বিমান চলাচল খাতের ওপর নিষেধাজ্ঞা দেয় এবং একই দিনে আরও ২৭টি ইরানি বিমান সংস্থাকে এর আওতায় আনে। এর ফলে আগে নিষেধাজ্ঞার তালিকায় না থাকা ইরানের বাকি বিমান সংস্থাগুলোও নিষেধাজ্ঞার আওতায় পড়ে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সতর্ক করেছিলেন, ইরানি বিমান সংস্থার উড়োজাহাজে জ্বালানি সরবরাহ, অবতরণসেবা বা টিকিট বিক্রির সঙ্গে যুক্ত বিমানবন্দর ও কোম্পানিগুলো দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। এরপর ওমান ও সংযুক্ত আরব আমিরাত ইরানি ফ্লাইট স্থগিত করেছে এবং ইরাকের চারটি বিমানবন্দর ইরানি ফ্লাইট বন্ধ করেছে। তবে ইরানি বিমান সংস্থাগুলো চীন ও রাশিয়াসহ বিভিন্ন দেশে ফ্লাইট চালাচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।