Web Analytics
সোমবার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। ২০১৬ সালের পর তিনি দেশটির ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রিটে প্রবেশ করেন। গত মাসে পদত্যাগ করা কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। মাত্র দুই বছর আগে স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়েছিল। রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার পর বার্নহ্যাম সোমবার প্রথম ভাষণ দেবেন।

দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বার্নহ্যাম বলেন, তিনি গত এক দশকের রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটিয়ে নতুনভাবে দেশ পরিচালনা করতে চান। তার কার্যালয় জানিয়েছে, প্রথম ভাষণে সরকার ও জনগণের মধ্যে আস্থা পুনর্গঠন, জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আঞ্চলিক ক্ষমতা বিকেন্দ্রীকরণের বিষয়গুলো গুরুত্ব পাবে। একই দিনে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ নিয়োগও ঘোষণা করা হতে পারে।

দায়িত্ব নেওয়ার আগেই বার্নহ্যাম স্টারমার সরকারের প্রস্তাবিত জাতীয় ডিজিটাল আইডি প্রকল্প বাতিল করেছেন। তিন বছরে ১৮০ কোটি পাউন্ড ব্যয়ের এ প্রকল্পের অর্থ জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলায় ব্যবহারের ঘোষণা দিয়েছেন তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।