Web Analytics
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সদস্য দেশগুলোর সঙ্গে ভাগ করা হালনাগাদ সূচিতে জানিয়েছে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ওই বছরের একেবারে শুরুতে। আগে এই বাছাইপর্ব ২০২৭ সালে আয়োজনের পরিকল্পনা ছিল, কিন্তু তা পিছিয়ে অলিম্পিক শুরুর ছয় মাসেরও কম সময় আগে নির্ধারণ করা হয়েছে। পুরুষ ও নারী বিভাগের চূড়ান্ত বাছাইপর্বের ভেন্যু এখনো ঘোষণা করেনি আইসিসি।

মূল অলিম্পিক আসরে পুরুষ ও নারী উভয় বিভাগে ছয়টি করে দল খেলবে। মূল পর্বে ওঠার জন্য আট দলের বিশেষ বাছাইপর্ব হবে। সরাসরি জায়গা পাওয়া দলগুলোর বাইরে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দল এবং ক্যারিবীয় আঞ্চলিক বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল এই প্রতিযোগিতায় অংশ নেবে।

১৯০৪ সালের পর প্রথমবার অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হচ্ছে। স্বাগতিক যুক্তরাষ্ট্র বিশেষ শর্ত পূরণ করলে সরাসরি খেলার সুযোগ পেতে পারে। ২০২৬ সালের ৩০ জুন থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অন্তত একবার টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫-এ থাকতে হবে তাদের। হালনাগাদ রোডম্যাপে ২০২৯ সালের ৮ থেকে ১২ জুন ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তারিখও নির্ধারিত হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।