Web Analytics
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাউশি, দেশের সব সরকারি কলেজের চলমান ক্লাসের রুটিন চেয়েছে। বুধবার জারি করা এক নোটিশে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়। মাউশির আওতাধীন সব সরকারি কলেজের অধ্যক্ষকে নির্ধারিত ই-মেইলে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে রুটিন পাঠাতে বলা হয়েছে।

নোটিশ অনুযায়ী, প্রতিটি কলেজের অধ্যক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠানে বর্তমানে চালু থাকা ক্লাসের রুটিন প্রস্তুত করে জমা দিতে হবে। রুটিনটি পিডিএফ ও ওয়ার্ড—দুই ফরম্যাটে তৈরি করতে হবে। নির্দেশনাটি মাউশির অধীন দেশের সব সরকারি কলেজের জন্য প্রযোজ্য।

রুটিন তৈরির ক্ষেত্রেও নির্দিষ্ট ফরম্যাট অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলা লেখার জন্য ইউনিকোড এবং ইংরেজি লেখার জন্য ‘টাইমস নিউ রোমান’ ফন্ট ব্যবহার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সব সরকারি কলেজের রুটিন পাঠানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে মাউশি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।