সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে বুধবার দুপুরে মানববন্ধন করেছে ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদ। মানববন্ধনে বক্তারা ভারতে মুসলিমদের ওপর নির্যাতন, হত্যা ও নিপীড়ন বন্ধ, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা প্রতিরোধ এবং ইসকন নিষিদ্ধের দাবি জানান। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মুফতি আব্দুস সোবহান। এতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-উলামা, মুসল্লি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। মানববন্ধন থেকে ইসকনকে হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে উল্লেখ করে সেটি নিষিদ্ধ করার দাবি তোলা হয়।
এছাড়া বক্তারা মাওলানা হাফিজ নাঈমের বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় বাতিল এবং আলেম-উলামাদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান।