জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে প্রক্সি পরীক্ষার্থীর সহায়তায় চাকরি পাওয়া অভিযোগে গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজনকে একদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ। বৃহস্পতিবার শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। আদালত একই সঙ্গে মামলার দুই নম্বর আসামি মো. আলিমকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এইচ এম আরিফুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, ৫ মে অফিস সহায়ক পদে ২০টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর জুন মাসে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ৬ জুলাই নিয়োগপত্র প্রদান করা হয়। ১৮ জুলাই সকাল ১০টার মধ্যে সচিবালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
নির্ধারিত সময়ে যোগ দিতে এসে ফেস ভেরিফিকেশনে অসঙ্গতি ধরা পড়লে আসামিরা স্বীকার করেন যে তারা অর্থের বিনিময়ে প্রক্সি পরীক্ষার্থীর সহায়তায় পরীক্ষা দিয়েছিলেন। শাহবাগ থানার উপপরিদর্শক মো. আবদুল গাফফার সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।