Web Analytics
হরমুজ প্রণালিতে নৌপরিবহন সম্পূর্ণভাবে চালু করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে এক বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এই আহ্বান জানান। তিনি বলেন, যুদ্ধ বন্ধে আলোচনা চলছে এবং যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে প্রণালিটি দিয়ে এখনো স্বাভাবিক নৌপরিবহন শুরু হয়নি। কুপার উল্লেখ করেন, বৈশ্বিক অর্থনীতির স্বার্থে এই জলপথে নৌপরিবহন পুনরায় চালু করা জরুরি এবং বর্তমান যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে হবে।

অন্যদিকে, ইরান আবারও হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ কড়াকড়ি করার ঘোষণা দিয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের কারণে প্রণালির পরিস্থিতি পূর্বের অবস্থায় ফিরে গেছে। আইআরজিসি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তথাকথিত অবরোধের আড়ালে জলদস্যুতার মতো কর্মকাণ্ড চালাচ্ছে।

এই পরিস্থিতি বৈশ্বিক বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।