Web Analytics
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)কে দেশের ব্যবসায়ী সমাজের প্রকৃত প্রতিনিধিত্বকারী, কার্যকর ও অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। রোববার (১৯ এপ্রিল) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও সরকারের কাছে তাদের দাবি-দাওয়া কার্যকরভাবে উপস্থাপনে এফবিসিসিআইকে আরও শক্তিশালী ও সক্রিয় ভূমিকা নিতে হবে। প্রয়োজনে ইতিবাচক ও গঠনমূলক চাপ সৃষ্টি করে নীতিগত সহায়তা আদায় করতে হবে, তবে কোনোভাবেই সংগঠনটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। তিনি আরও বলেন, এফবিসিসিআই যেন সকল ব্যবসায়ীর সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়ক শক্তি হিসেবে বাস্তবভিত্তিক মতামত প্রদান করে।

বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ী নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, নতুন আমদানি নীতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা প্রকাশ করা হবে। পাশাপাশি বস্ত্র, পাট, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সেবা সহজীকরণে ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে পৃথক কমিটি গঠন করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।