Web Analytics
বাণিজ্য, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে পাকিস্তান ও মালদ্বীপ ২০টি সমঝোতা স্মারকে সই করেছে। বুধবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বৈঠকে এসব চুক্তি সই হয়।

সমঝোতার আওতায় কৃষি, মৎস্য, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা, শিক্ষা, পর্যটন, পরিবেশ এবং মাদক পাচার প্রতিরোধেও সহযোগিতার কথা রয়েছে। শাহবাজ শরিফ জানান, আগামী দুই বছরের মধ্যে দুই দেশের বাণিজ্য ১ কোটি ৩৯ লাখ ডলার থেকে বাড়িয়ে ২০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মালদ্বীপে ৫০ লাখ গাছ লাগানোর উদ্যোগে সহায়তার জন্য পাকিস্তান ১ লাখ জলপাইয়ের চারা ও বিভিন্ন প্রজাতির ১ লাখ বীজ দেবে।

মুইজ্জু জানান, দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর আলোচনা এগিয়েছে। তিনি সার্ককে পুনরুজ্জীবিত করতে মালদ্বীপের সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন। তিন দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছান মুইজ্জু। ১১ বছর পর মালদ্বীপের কোনো প্রেসিডেন্টের এটি প্রথম পাকিস্তান সফর। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উদ্‌যাপন করছে দুই দেশ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।