Web Analytics
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো জাহাজে হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্র তার জবাবে ২০ গুণ বেশি শক্তি দিয়ে পাল্টা হামলা চালাবে। বুধবার রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এখন থেকে এটাই হবে নিয়ম—ইরান যতবার হামলা করবে, যুক্তরাষ্ট্র তার ২০ গুণ বেশি জোরে প্রতিক্রিয়া জানাবে।

ট্রাম্প কূটনৈতিক আলোচনাকে ‘সময়ের অপচয়’ বলে মন্তব্য করেন এবং ইরান কোনো চুক্তি মানবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জয়ী হয়েছে এবং ইরানের হাতে খুব বেশি কিছু অবশিষ্ট নেই। ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করতে চায়, কিন্তু তাদের আচরণ অস্থির ও নিয়ন্ত্রণহীন মনে হচ্ছে।

পূর্ণমাত্রার সামরিক সংঘাতের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি জানেন না, তবে যুক্তরাষ্ট্রের জয়ের অনেক উপায় রয়েছে এবং সামরিকভাবে তারা ইতোমধ্যেই জয়ী হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।