বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা লে. কর্নেল মো. আফজাল নাছের (৬১) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। রোববার দিবাগত রাত প্রায় ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ডিবি পুলিশ তাকে নিজ বাসা থেকে আটক করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি, কোন মামলায় বা কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মো. আফজাল নাছের ২০০৯ সালের ৫ নভেম্বর সেনাবাহিনী থেকে বরখাস্ত হন। তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই সামরিক বাহিনীতে যোগ দেন এবং দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিশেষ করে ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত তিনি ডিজিএফআইয়ে দায়িত্ব পালন করেন, যা ১/১১ সরকারের সময়কাল হিসেবে পরিচিত। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মুজির খিল গ্রামে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হতে পারে।