Web Analytics
জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের সময় সরকারি স্থাপনায় হামলা এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হয়ে কার্যক্রম পরিচালনার অভিযোগে দোষী তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন হাসান দিয়োবান্দ, হামিদ কাজেমি ও রেজা জাঙ্গানে।

ইরানের বিচার বিভাগের অভিযোগ, তিনজন আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও পেট্রলবোমা ব্যবহার করে হামলা চালিয়েছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ এবং কারাজ শহরের একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়। ওই ক্ষতির কারণে শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছিল।

জানুয়ারির বিক্ষোভকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে ইরান ধারাবাহিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এসব দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধেও ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরে আন্তর্জাতিক মহল উদ্বেগ জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ইরানকে সব ধরনের মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ এবং মৃত্যুদণ্ড প্রথা বিলুপ্তির পথে এগোনোর আহ্বান জানিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।