Web Analytics
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামে দুই নারীসহ চারজনকে প্রকাশ্যে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা মজিবুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সমীর চন্দ্র হালদার, তার স্ত্রী সবিতা রানী, মেয়ে ঝিলিক রানী ও নাতি পিয়াস। সোমবার সবিতা রানী পাঁচজনের নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্ত মজিবুর রহমান উপজেলা বিএনপির সহসভাপতি ও কাঁকড়াবুনিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। জানা যায়, সমীর চন্দ্র হালদার ও তার ভাই শংকর হালদারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এ বিরোধের জেরে বিএনপি নেতা মজিবুর রহমান শংকরের পক্ষ নিয়ে সমীরের পরিবারকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

অভিযোগ অস্বীকার করে মজিবুর রহমান জানান, তিনি বিরোধ মীমাংসা করতে গিয়েছিলেন এবং উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।