Web Analytics
ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে বছরে দুই দিন সরকারি ছুটির ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। শুক্রবার রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘শুভ কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধধর্মীয় মহাসম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, অন্যান্য প্রধান ধর্মীয় সম্প্রদায়ের বছরে দুই দিনের ছুটি থাকলেও বৌদ্ধদের জন্য বর্তমানে এক দিনের ছুটি রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উৎসব উদ্‌যাপনে তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যদিও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুদান বাজেট তুলনামূলক কম। বৌদ্ধ ট্রাস্টের প্যাগোডাভিত্তিক শিক্ষাব্যবস্থার পাশাপাশি বৌদ্ধ ধর্মাবলম্বীদের শিক্ষা সম্প্রসারণে নতুন প্রকল্প নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, কঠিন চীবর দানের উদ্দেশ্য মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি গড়ে তোলা। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদও বৌদ্ধদের উন্নয়নে প্রকল্প গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, সরকার সহযোগিতায় আগ্রহী এবং যথাযথ প্রকল্প নেওয়া হলে আরও বরাদ্দের বিষয়টি বিবেচনা করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।