Web Analytics
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকতউল্লাহ বুলুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী—এমন বক্তব্য অসত্য এবং এতে মুসলিম ভোটারদের অবমূল্যায়ন ও অসম্মান করা হয়েছে।

মিয়াজী বলেন, বুলুর বক্তব্য বাংলাদেশের ৯২ ভাগ মুসলমানের হৃদয়ে মারাত্মক আঘাত হেনেছে। এ কারণে দেশের সব মুসলিম ভোটারের কাছে বুলুর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলেও তিনি দাবি করেন। তিনি আরও বলেন, বিএনপির কিছু এমপি ও নেতার বিতর্কিত বক্তব্যে দেশ-বিদেশে প্রধানমন্ত্রীর সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

দলীয় নেতাকর্মীদের মুখের লাগাম টেনে না ধরলে দল, দেশ ও সরকারের ভাবমূর্তি আরও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে মিয়াজী মন্তব্য করেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সজাগ দৃষ্টি চান। পৃথকভাবে তিনি কথিত একটি ইসলামী দলের এক নেতার পূজাকে ‘আমাদের পূজা’ বলার সমালোচনা করেন। তাঁর মতে, পূজা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান এবং তা মুসলমানদের অনুষ্ঠান হতে পারে না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।