Web Analytics
ইসরাইলি সেনাবাহিনীর ৫০ হাজারেরও বেশি সদস্য বিদেশি নাগরিকত্ব ধারণ করেন বলে সরকারি তথ্যের ভিত্তিতে দৈনিক ইয়েদিওথ আহরোনথ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে। হাৎসলাচা নামের একটি স্বচ্ছতা সংক্রান্ত সংগঠন তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করার পর এই তথ্য প্রকাশ করা হয়। সেনাবাহিনীর তথ্যমতে, ৫০ হাজার ৬৩২ জন সেনার দ্বৈত নাগরিকত্ব রয়েছে, যার মধ্যে ১২ হাজার ১৩৫ জন যুক্তরাষ্ট্রের, ৬ হাজার ১২৭ জন ফ্রান্সের এবং ৫ হাজারেরও বেশি রাশিয়ার নাগরিক।

প্রতিবেদনে আরও বলা হয়, ৩ হাজারেরও বেশি সেনার জার্মান নাগরিকত্ব এবং প্রায় একইসংখ্যক ইউক্রেনের নাগরিকত্ব রয়েছে। এক হাজারেরও বেশি সেনা ব্রিটিশ নাগরিক, রোমানিয়ার ১ হাজার ৬৮৬, পোল্যান্ডের ১ হাজার ৩৮৭ এবং কানাডার ১৮৫ জন নাগরিক। ইয়েমেন, তিউনিসিয়া, লেবানন, সিরিয়া ও আলজেরিয়ার মতো আরব দেশগুলোর নাগরিকত্বধারী সেনার সংখ্যা তুলনামূলকভাবে কম। এছাড়া ৪ হাজার ৪৪০ জন সেনার দুটি বিদেশি নাগরিকত্ব এবং ১৬২ জনের তিনটি নাগরিকত্ব রয়েছে।

সেনাবাহিনী স্পষ্ট করেনি তথ্যটিতে সক্রিয় দায়িত্বে থাকা নাকি রিজার্ভ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসরাইলি গণমাধ্যমের তথ্যমতে, সক্রিয় সেনার সংখ্যা প্রায় ১ লাখ ৭০ হাজার এবং রিজার্ভ সদস্য ৪ লাখ থেকে ৪ লাখ ৬০ হাজারের মধ্যে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।