Web Analytics
নতুন আইনের মাধ্যমে মামলার তদন্ত পরিচালনার ক্ষমতা পেয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএন। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় এপিবিএনের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, বাহিনীটি সব মামলা তদন্ত করবে না; সরকার, আদালত বা আইজিপির মাধ্যমে যেসব মামলা ন্যস্ত করা হবে, কেবল সেগুলোই তদন্ত করবে।

এপিবিএনের ডিআইজি প্রশাসন ড. মোহাম্মদ শাহজাহান বলেন, নতুন আইন এপিবিএনের তদন্ত পরিচালনার সুযোগ তৈরি করেছে। বিশেষত রোহিঙ্গা ক্যাম্প ও পার্বত্য অঞ্চলে ভৌগোলিক ও বাস্তব পরিস্থিতির কারণে জেলা পুলিশের তদন্তে সীমাবদ্ধতা থাকলে সেখানে এপিবিএন তদন্ত করতে পারবে।

তিনি জানান, রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমনের পর ক্যাম্প এলাকায় বিভিন্ন ধরনের অপরাধের সূত্রপাত হয়েছে এবং দূরবর্তী এলাকায় এসব অপরাধ তদন্ত জেলা পুলিশের জন্য অনেক ক্ষেত্রে জটিল হয়। এ কারণে সরকারের অনুমতি নিয়ে এপিবিএনের নিরস্ত্র সাব-ইনস্পেক্টরদের তদন্তকাজে যুক্ত করা হয়েছিল। নতুন আইন এ কার্যক্রমের আইনগত ভিত্তি আরও স্পষ্ট করেছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি নুরুল ইসলাম, পুলিশ সুপার আসমা বেগম রিটা ও মোহাম্মদ তাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।