Web Analytics
যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত আবদুল আল-সাইয়েদের নির্বাচনি জয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। তাঁর জয়ের পাশাপাশি মার্কিন রাজনীতির প্রচলিত ভাষায় ‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’র মতো আরবি শব্দের উপস্থিতিও উদ্‌যাপন করছেন আরবরা। প্রতিবেদনে বলা হয়েছে, এই জয়ের মাধ্যমে আল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হতে যাচ্ছেন।

নির্বাচনি প্রচারে আল-সাইয়েদ ইসলামবিদ্বেষী বক্তব্যের লক্ষ্য হন। তবে তিনি নিজের ধর্মীয় পরিচয় ও মিসরীয় ঐতিহ্য তুলে ধরে প্রচার চালান, ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নেন এবং ডানপন্থি সমালোচকদের জবাব দেন। বিজয়ী ভাষণে তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ‘জেডি, হাবিবি’ বলে সম্বোধন করেন।

ভ্যান্স আগে বলেছিলেন, নির্বাচিত হলে আল-সাইয়েদ দাঙ্গাকারীদের নেতৃত্ব দিয়ে ডেট্রয়েট পুড়িয়ে ফেলবেন। জবাবে আল-সাইয়েদ বলেন, সংবিধান অনুযায়ী জানুয়ারিতে ভ্যান্সকেই তাঁকে শপথ পড়াতে হবে। সমর্থকেরা ‘হাবিবি ফর আবদুল’ লেখা টি-শার্ট পরেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হাবিবি’ শব্দযুক্ত গানের ভিডিও ছড়িয়ে দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।