Web Analytics
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলেছে, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। তবে এর প্রভাবে আগামী পাঁচ দিনে দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টির পূর্বাভাস নেই। সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই; তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

শুক্রবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। ঢাকায় শুক্রবার সূর্যাস্ত ৫টা ১৩ মিনিটে এবং শনিবার সূর্যোদয় ৬টা ১৩ মিনিটে হবে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।