মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঢেওবন গ্রামে নলকূপ বসানোর সময় ৫৫ ফুট গভীরে পৌঁছানোর পর পাইপ দিয়ে পানির বদলে গ্যাস বের হতে দেখা যায়। শনিবার কৃষক কিপেন্ডের বাড়িতে এ ঘটনা ঘটে। শ্রমিকেরা বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি স্থান পরিবর্তন করে পুনরায় নলকূপ বসানোর নির্দেশ দেন। কিন্তু একই ঘটনা পুনরায় ঘটলে শ্রমিকেরা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে গর্ত মাটি দিয়ে ভরাট করে দেন।
ঘটনাটি স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি করে। খবর পেয়ে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুবেল আহমেদ রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে ঝুঁকি এড়াতে খননকাজ বন্ধ রাখা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার জানান, উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং বাপেক্সের সঙ্গে যোগাযোগ করে ভিডিও ফুটেজ ও ছবি পাঠানো হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।