Web Analytics
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রধান শিক্ষক পদে চলমান পদোন্নতি কার্যক্রম শেষ হওয়ার পর সহকারী শিক্ষকের শূন্যপদের সংখ্যা চূড়ান্ত করা হবে। এরপর ২০২৭ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। তবে এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখনো কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি।

দীর্ঘদিনের আইনি জটিলতা কাটার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রম শুরু হয়েছে। নতুন নিয়মে ৩৬ হাজার ২৩৫টি শূন্য প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষকদের পদোন্নতির প্রক্রিয়া চলছে। এতে সমসংখ্যক সহকারী শিক্ষক পদ শূন্য হবে, যা বিদ্যমান শূন্যপদের সঙ্গে যুক্ত হয়ে নতুন নিয়োগের সুযোগ বাড়াতে পারে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা নাম ও পদবি প্রকাশ না করার শর্তে জানান, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ২০২৫ সালের সহকারী শিক্ষক নিয়োগে ৬১ জেলায় লিখিত পরীক্ষা হয় এবং ৬৯ হাজার ২৬৫ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলে নিয়োগের জন্য নির্বাচিত হন ১৪ হাজার ৩৮৪ জন। সরকার প্রতি বছর নির্দিষ্টসংখ্যক শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।