Web Analytics
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের ১৩৮ নম্বর কক্ষে ঘুমন্ত অবস্থায় এক শিক্ষার্থীকে বিষধর কালাচ সাপ দংশন করেছে। রোববার ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। দংশনের শিকার নুরনবী ইসলাম ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিছানায় উঠে সাপটি নুরনবীর পায়ে কামড় দিলে তিনি বুঝতে পেরে চিৎকার করেন। তার রুমমেট হাবিবুর রহমান জানান, অন্যরা জেগে উঠে কক্ষে সাপটি দেখতে পান এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, এর আগেও হলের বিভিন্ন কক্ষে সাপ ঢোকার ঘটনা ঘটেছে এবং বারবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলম জানান, নুরনবীর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। সতর্কতাস্বরূপ আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আল-আমিন সরকার বলেন, সাপটি কীভাবে কক্ষে ঢুকেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।