Web Analytics
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত দীর্ঘ ছুটি শেষে আজ সোমবার থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজারের নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯টার আগেই সচিবালয় ও মতিঝিল ব্যাংক পাড়াসহ বিভিন্ন অফিসে কর্মীদের প্রবেশ করতে দেখা গেছে। ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন কর্মকর্তা-কর্মচারীরা, ফলে রাজধানীসহ বিভিন্ন এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

ছুটির সময় বিদ্যুৎ, গ্যাস, পানি, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা, টেলিযোগাযোগ, ডাক বিভাগ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু ছিল। হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা অব্যাহত ছিল, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনও নিরবচ্ছিন্নভাবে চলেছে।

আজ থেকে ব্যাংকিং কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে, যেখানে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। বিমা প্রতিষ্ঠানগুলোও একই সময়সূচিতে পরিচালিত হবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন এবং সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।