Web Analytics
যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সদর দপ্তর। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তারা বলেছে, যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক পদক্ষেপের জবাব দিতে কোনো সীমাবদ্ধতা বা বিবেচনা করা হবে না।

ইরানের সামরিক সদর দপ্তর জানিয়েছে, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র আবার ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তেহরানের দাবি, ইউরোপের একটি দেশে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে কয়েকটি আঞ্চলিক দেশের সম্মতিও রয়েছে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের ব্যর্থতা আড়াল ও কৃত্রিম সাফল্য অর্জনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ইরানের সামরিক কমান্ডের দাবি, ইসরাইলের মিথ্যা তথ্য ও সাজানো পরিস্থিতির ভিত্তিতে শুরু হওয়া যুদ্ধ দীর্ঘায়িত করার পর ওয়াশিংটন আবার সামরিক পদক্ষেপের দিকে যাচ্ছে। তেহরান আগেও হামলার জবাব দেওয়ার কথা বলেছিল; এবার সেই অবস্থান আরও কঠোরভাবে তুলে ধরা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।