Web Analytics
বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের মাস্টার কোচিং সেন্টারের নামে ফেসবুকে পোস্ট দিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী মুকতাদির রিজভী ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান মুন্না। তারা ‘লিংকার্স ইন বরিশাল ইউনিভার্সিটি’ পেজের অ্যাডমিন ও মডারেটর। ভুক্তভোগী রিয়াজ হোসেন অভিযোগ করেন, তাকে সম্মানহানির ভয় দেখিয়ে চাঁদা দাবি করা হয়। প্রতিবেদকের হাতে থাকা একটি অডিও রেকর্ডে টাকা লেনদেন ও ৬০ হাজার টাকার সমঝোতার ইঙ্গিত পাওয়া গেছে।

রিয়াজ জানান, ৫ মার্চ সন্ধ্যায় ইমরান মুন্না ও তার সহযোগী তার অফিসে গিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন এবং হুমকি দেন যে টাকা না দিলে আরও পোস্ট করা হবে। চাপে পড়ে তিনি ৫ হাজার টাকা দেন। তবে মুন্না অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো টাকা লেনদেন হয়নি। পেজের অ্যাডমিন মুকতাদির রিজভী জানান, বকেয়া বেতন নিয়ে পোস্ট করা হয়েছিল এবং রিয়াজ পরে সমঝোতার চেষ্টা করেন, তবে চাঁদা নেয়ার বিষয়ে তিনি অবগত নন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, পেজটি বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে এবং দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।