Web Analytics
সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিম্নাঞ্চলে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও সড়কে পানি ওঠায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পৌরসভার হরিণহাটি, জোড়াপাম্প, বিশ্বাসপাড়া ও পূর্ব চান্দরাসহ বিভিন্ন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পানিবন্দি মানুষ জানিয়েছেন, অধিকাংশ হাট-বাজার ও দোকান বন্ধ থাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধ সংগ্রহে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক এলাকায় চলাচলের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে নৌকা বা অস্থায়ী ভেলা। স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা পানি নিষ্কাশন ও ত্রাণ বিতরণে কাজ করছেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, অস্বাভাবিক বৃষ্টিপাতে খালের ধারণক্ষমতা অতিক্রম করায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে, তবে ড্রেন পরিষ্কার ও প্রতিবন্ধকতা অপসারণের কাজ চলছে।

বাসিন্দারা স্থায়ী সমাধানের জন্য খাল-ড্রেন পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে একই দুর্ভোগ এড়ানো যায়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।