পুরান ঢাকার চকবাজারে একটি প্লাস্টিকের পণ্যের গুদামে আগুন লেগেছে। বৃহস্পতিবার বিকেল প্রায় ৫টা ২৫ মিনিটে ছয়তলা একটি ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছিল। নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আরও পাঁচটি ইউনিট কাজ করছে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন ফারুক জানান, গুদামটিতে প্লাস্টিকের সামগ্রী রাখা হতো।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।