Web Analytics
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বিশ্বের বহু স্থানে ইসরাইল বৈধতা সংকটে পড়লেও ভারতে দেশটির প্রতি অন্ধ সমর্থন রয়েছে। বৃহস্পতিবার পশ্চিম তীরের এক সম্মেলনে তিনি ভারতকে ইসরাইলের বিশেষ বন্ধু হিসেবে উল্লেখ করেন এবং দাবি করেন, বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় ভারতে ইসরাইলের অনুসারী বেশি।

তিনি ২০১৮ সালে স্ত্রী সারা নেতানিয়াহুকে নিয়ে ভারতের সফরের স্মৃতিচারণ করে সেটিকে ‘ভালোবাসার উৎসব’ হিসেবে বর্ণনা করেন। সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের দেশে ইসরাইল এখনও অত্যন্ত জনপ্রিয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ইসরাইলে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছিল।

এদিকে পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ইসরাইলের জনপ্রিয়তা কমছে। নেতানিয়াহু অভিযোগ করেন, পাকিস্তান সামাজিক যোগাযোগমাধ্যমে বট ব্যবহার করে যুক্তরাষ্ট্রে ইসরাইলবিরোধী জনমত তৈরির চেষ্টা করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।