Web Analytics
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সংক্রামক এইচ৫ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী জুলি কলিন্স। শনিবার তিনি জানান, পশ্চিম অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে একটি সামুদ্রিক পাখি ব্রাউন স্কুয়ার মধ্যে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। দেশটির জাতীয় বিজ্ঞান সংস্থা পরীক্ষার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। কলিন্স আরও জানান, অসুস্থ আরেকটি পাখি জায়ান্ট পেট্রেলের নমুনায়ও সম্ভাব্য সংক্রমণের লক্ষণ পাওয়া গেছে।

এর আগে অস্ট্রেলিয়া ছিল একমাত্র মহাদেশ যেখানে এইচ৫ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়নি। এই ভাইরাস হাঁস-মুরগি ও বন্য পাখির জন্য মারাত্মক ক্ষতিকর। কলিন্স বলেন, বিশ্বজুড়ে এইচ৫ বার্ড ফ্লুর বিস্তার বিবেচনায় এটি অপ্রত্যাশিত নয়, যদিও হতাশাজনক।

তিনি জানান, এখন পর্যন্ত কোনো ব্যাপক মৃত্যুর ঘটনা বা পোল্ট্রি খামারে সংক্রমণের প্রমাণ মেলেনি। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘটনাটিকে উদ্বেগজনক বলে উল্লেখ করে রোগটির বিস্তার রোধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।