Web Analytics
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়েছে। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে প্রতিবেদন দাখিলের দিন ছিল। সিআইডি প্রতিবেদন দিতে না পারায় আদালত আগামী ৩ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন। এ নিয়ে সিআইডি ২০ বার সময় পেল।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় তাকে গুলি করা হয়। চিকিৎসার জন্য পরে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের তৎকালীন সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন, যা হাদির মৃত্যুর পর হত্যা মামলায় রূপান্তরিত হয়। ডিবি ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলেও বাদী ১৫ জানুয়ারি নারাজি দেন। পরে আদালতের নির্দেশে সিআইডি অধিকতর তদন্ত শুরু করে। অভিযুক্ত ১৭ জনের মধ্যে ১১ জন কারাগারে এবং ছয়জন পলাতক রয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।