Web Analytics
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারের মান যাচাই করতে নিজে খেয়ে দেখেছেন জামায়াতের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। রোববার দুপুর ১২টার দিকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা শেষে তিনি এই মান পরীক্ষা করেন।

সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীসেবার মানোন্নয়ন, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা এবং চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। ড. মিজানুর রহমান বলেন, হাসপাতালের সেবার মান উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সমন্বিত প্রচেষ্টা জরুরি।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন পাল, ওসি আব্দুল বারিক, সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।