কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে দ্য সি প্রিন্সেস হোটেলের নিচতলার পার্কিংয়ে শুক্রবার বিকালে আগুন লাগে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য।
আগুনের খবর পেয়ে নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই হোটেল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কক্সবাজারের একটি রিসোর্টে আগুনে ১০ পর্যটক নিহত হওয়ার এক সপ্তাহের মাথায় হোটেলটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তবে সর্বশেষ ঘটনায় কেউ আহত হননি।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।