Web Analytics
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। মঙ্গলবার বিকেলে ইউটিএল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের আহ্বায়ক অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হকের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত সংগ্রহশালা পরিদর্শন করে।

ইউটিএল নেতারা বলেন, ডাকসু দেশের ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক চর্চা এবং জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। শিক্ষা, সংস্কৃতি, স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের বহু গুরুত্বপূর্ণ অধ্যায় এর সঙ্গে যুক্ত। সংগ্রহশালায় থাকা ঐতিহাসিক ছবি, দলিল ও স্মারকের ক্ষতিসাধনকে তারা দুঃখজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেন। অধ্যাপক যুবাইর বলেন, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ২০০১ সালে ভর্তি হওয়া এক শিক্ষার্থী সেখানে প্রবেশ করে কিছু ছবি ও স্মারক ভাঙচুর করেছেন বলে তারা জেনেছেন।

সংগঠনটি সংগ্রহশালার নিরাপত্তা জোরদার এবং ঐতিহাসিক নিদর্শনের সংরক্ষণ নিশ্চিত করার আহ্বান জানায়। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সাধারণ মানুষের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ এবং ক্যাম্পাসের সহিংসতা ও হামলার ঘটনায় প্রশাসনের দৃশ্যমান ও জবাবদিহিমূলক ব্যবস্থা চেয়েছে ইউটিএল। তারা নিয়মিত ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন আয়োজনের ওপরও গুরুত্ব দিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।