Web Analytics
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন বলেছেন, মুডিস বাংলাদেশের সার্বভৌম ঋণমান বি২ অপরিবর্তিত রেখে আউটলুক নেগেটিভ থেকে স্টেবল করায় বৈদেশিক বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থান বাড়বে। বুধবার ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত এক মাসের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মুডিস ১৫ সেপ্টেম্বর রাজনৈতিক ও বৈদেশিক খাতের চাপ কমায় ঝুঁকি তুলনামূলক ভারসাম্যপূর্ণ হওয়ার কথা জানায়।

মাহাদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় গ্যাস সরবরাহ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে এবং ইতিবাচক ধারা অব্যাহত থাকবে। গ্যাস সংকটের স্থায়ী সমাধানে প্রথম ধাপে ১৫০টি এবং পরে আরও ১৫০টি নতুন কূপ খননের পরিকল্পনা রয়েছে। ২০২৮ সালের আগে তৃতীয় এলএনজি টার্মিনাল চালুর লক্ষ্য, টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন এবং ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়নের কথাও জানানো হয়।

ব্রিফিংয়ে যুব ঋণ, দক্ষতা প্রশিক্ষণ, সৌরবিদ্যুৎ, সার সরবরাহ, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও ডিজিটাল সেবার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। প্রেস সচিব শালেহ শিবলী ডেঙ্গু প্রতিরোধে সেপ্টেম্বর-নভেম্বর ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রতিদিন ঘর ও আশপাশ পরিষ্কারের আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।